আলহামদুলিল্লাহ! ষষ্ঠ শ্রেণিতে পড়তেই পবিত্র কুরআনের হাফেজ হলো তালহা ইসলাম!

মাশাআল্লাহ! আমাদের প্রিয় শিক্ষার্থী তালহা ইসলাম ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় পবিত্র কুরআনুল কারিমের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করে হাফেজে কুরআন হওয়ার মহান সৌভাগ্য অর্জন করেছে।

এটি অত্যন্ত আনন্দের ও গর্বের অর্জন! প্রিয় তালহা, তোমার এই সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত।

মহান আল্লাহ তাআলা তোমার হৃদয়ে পবিত্র কুরআনকে অটুট রাখুন, কুরআনের আলোয় তোমার জীবন আলোকিত করুন এবং দুনিয়া ও আখিরাতে তোমার বাবা-মা ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করার তাওফিক দান করুন।

আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲💚

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top